ads

সোমবার , ১৫ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাচের মাঝেই এলো দুঃসংবাদ, মাঠ ছাড়লেন ডি মারিয়া

খবর টি পড়েছেন : ১৯৮
ম্যাচের মাঝেই এলো দুঃসংবাদ, মাঠ ছাড়লেন ডি মারিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

লিগ ওয়ানে নঁতের বিপক্ষে ম্যাচের মাঝেই খবর এলো পিএসজি’র আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়ার প্যারিসের বাসায় ভয়ঙ্কর ডাকাতি হয়েছে। যেখানে তার পরিবার রয়েছে। এমন খবরে দ্রুত মাঠ থেকে তুলে নেওয়া হলো দি মারিয়াকে।
অবনমন অঞ্চলে থাকা নঁতের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচের দ্বিতীয়ার্ধে পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোকে মোবাইলে কথা বলতে দেখা যায়। পরে খেলার ৬২তম মিনিটে কোচ মাউরিসিও পচেত্তিনো ডি মারিয়াকে বদল করে মাঠে নামা লিওনাদ্রো পারেদেসকে।

Shamol Bangla Ads

মাঠে থেকে ডি মারিয়া বের হওয়ার সময় পচেত্তিনোকে তার শিষ্যর সঙ্গে কথা বলতে দেখা যায়। ফরাসি প্রকাশনা আরএমসি জানায়, ডি মারিয়ার প্যারিসের পারিবারিক বাসায় ডাকাতির ঘটনায় এই তারকাকে গুরুতর ব্যক্তিগত সমস্যা দেখিয়ে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
প্রকাশনাটি আরও জানায়, ডি মারিয়ার সতীর্থ মারকুইনহোসের পিতা-মাতার বাসায়ও ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে বদলি করা হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাতপাকে বাঁধা পড়লেন বুমরাহ পরবর্তী সংবাদ মেসির জোড়া গোলে বার্সার দাপুটে জয়