ads

রবিবার , ৭ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজিল্যান্ডের কাছে টি-টুয়েন্টি সিরিজ হারলো অজিরা

খবর টি পড়েছেন : ১২৭
নিউজিল্যান্ডের কাছে টি-টুয়েন্টি সিরিজ হারলো অজিরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : প্রথম দু’ম্যাচে যতটা দাপটে জিতেছিল নিউজিল্যান্ড, পরের দু’ম্যাচে তারও বেশি দাপটে জিতে সিরিজে সমতা টেনেছিল অস্ট্রেলিয়া। কিন্তু ৫ ম্যাচের টি-টুয়েন্টির লড়াইয়ে শেষ ম্যাচে বড় সংগ্রহ গড়তে না পারার মাশুল দিয়ে ম্যাচ ও সিরিজ দুই’ই হারিয়েছে অজিরা। কিউইরা উল্লাসে মেতেছে ৭ উইকেটের জয়ে। আইসিসির টি-টুয়েন্টি বিশ্বকাপ পরিক্রমার মধ্যে পড়া সিরিজ বলে অজি-কিউইদের এই লড়াই নিয়ে বাড়তি আগ্রহ ছিল। যেটির সমাপ্তি ঘটল ৩-২ ব্যবধানে। ৭ মার্চ রবিবার ওয়েলিংটনে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪২ রানের মাঝারি সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেট ও ২৭ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে নিউজিল্যান্ড।

Shamol Bangla Ads

সিরিজ ফয়সালার ম্যাচে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩২ বলে ৩৬, ম্যাথু ওয়েড ২৯ বলে ৪৪, মার্কাস স্টয়নিস ২৬ বলে ২৬ ছাড়া বলার মতো অবদান রাখতে পারেননি কোনো সফরকারী ব্যাটসম্যান। কারণটা স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিং। ইশ সোধি ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা। ২টি করে উইকেট গেছে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের দখলে। এক উইকেট মার্ক চ্যাপম্যানের। কোনও উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করেছেন মিচেল স্যান্টনার।

জবাব দিতে নেমে ৭১ বলে ১০৬ রানের উদ্বোধনী জুটি এনে ম্যাচের ভাগ্য গড়ে দেন ডেভন কনওয়ে ও মার্টিন গাপটিল। কনওয়ে ২৮ বলে ৩৬ করে ফিরেছেন। গাপটিলের পাশে ৭ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৭১ রানের ঝড়। মাঝে অধিনায়ক কেন উইলিয়ামসন রানের খাতা খুলতে পারেননি। গ্লেন ফিলিপস ১৬ বলে অপরাজিত ৩৪ করে সেটি বুঝতেই দেননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেসি নৈপুণ্যে ওসাসুনাকে ২-০ গোলে হারালো বার্সেলোনা পরবর্তী সংবাদ মায়ের জন্যই শাহাদাতকে ‘মুক্তি’ দিচ্ছে বিসিবি