ads

মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেভেলপমেন্ট কাপের জন্য শেরপুরে ৭ কিশোর ফুটবলার বাছাই

খবর টি পড়েছেন : ১৯৪
ডেভেলপমেন্ট কাপের জন্য শেরপুরে ৭ কিশোর ফুটবলার বাছাই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জন্য অনুর্ধ্ব-১৫ ফুটবলার বাছাই কার্যক্রমে শেরপুরের ৭ কিশোর ফুটবলার বাছাই করা হয়েছে। বাছাইকৃত এ ৭ কিশোর ফুটবলার ময়মনসিংহ বিভাগীয় দল গঠনের ট্রায়ালে অংশগ্রহণ করবেন। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে স্থানীয় শহীদ মুিক্তযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিস আয়োাজত এ খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সাহা, জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, ফুটবল কোচ জিন্নত আলী, মুজিবুর রহমান, খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় ফুটবল কোচ সাধন বসাক ও গোলাম শাহরিয়ার রবীনের তত্বাবধানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৫ জন কিশোর ফুটবলারের মধ্য থেকে ৭ জনকে বাছাই করা হয়। বাছাইকৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার জায়েদ বিন মারূফ, শ্রীবরদীর মিলন মিয়া ও সেলিম মিয়্ এবং সদর উপজেলার সুজন মিয়া, ইমন মিয়া, সিয়াম হোসেন ও পারভজ আলম।
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সাহা জানান, বাছাইকৃত এসব কিশোর ফুটবল খেলোয়াড়রা বিভাগীয় দলের ট্রায়ালে অংশগ্রহণ করবে। সেখানে নির্বাচিত হলে ডেভেলপমেন্ট কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। তাছাড়া বিভাগীয় দলের খেলোয়াড়রা পরবর্তীতে ‘বীচ ফুটবলে’ অংশগ্রহন করবে।

Shamol Bangla Ads

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ‘শুধু সাকিব নয়, দেশের হয়ে খেলতে কাউকে জোর…