ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় নৌকার টিকিট পেলেন হাবিব, সিরাজগঞ্জে শাকিল

খবর টি পড়েছেন : ২০৪
ঢাকায় নৌকার টিকিট পেলেন হাবিব, সিরাজগঞ্জে শাকিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মোহাম্মদ হাবিব হাছান ও সিরাজগঞ্জ-১ আসনে প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনয়ন হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে ওই কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সাংসদ সাহারা খাতুনের মৃত‌্যুতে ঢাকা-১৮ আসন শূন‌্য হয়। ওই আসনে দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৫৫ জন। গত ১২ বছর ধরে ওই আসনে সংসদ সদস্য হিসেবে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

অন‌্যদিকে, আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনে তার বড় ছেলে তানভীর শাকিল জয়সহ মনোনয়ন ফরম নেন ৩ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশ দুঃসময়ে না, বিএনপিই দুঃসময়ে : কাদের পরবর্তী সংবাদ বিএনপির আন্দোলন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ:…

সর্বশেষ - রাজনীতি

Shamol Bangla Ads