ads

বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির আন্দোলন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ: কাদের

খবর টি পড়েছেন : ২৩৩
বিএনপির আন্দোলন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি’র আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৩০ সেপ্টেম্বর বুধবার সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের ওই কথা বলেন।

Shamol Bangla Ads

আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের রং কি, বর্ণ কেমন ইতিমধ্যেই তাদের নেতাকর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। আন্দোলনের কোন ইস্যু নেই, নেই বস্তুগত পরিস্থিতি। এ নিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত, তারা একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, কখনো নির্বাচন কমিশন, কখনো আগাম নির্বাচন আবার কখনো সরকার পরিবর্তন। আন্দোলন-সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ, আর আন্দোলন তো সুদূর পরাহত। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ, দায়িত্বহীন এবং লক্ষ্যহীন দলের উদাহরণ একমাত্র বিএনপিই।
বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন জনগণকে কেন্দ্রে আসার আহবান জানিয়ে তারা নিজেরাই কেন্দ্রে যায় না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে।

তিনি আরও বলেন, জণগণ এখন বুঝে গেছেন বিএনপির অক্ষমতা আর দ্বি-চারিতা, নিকটবর্তী এবং দূরদর্শী লক্ষ্যহীন রাজনীতি আর সিদ্ধান্তহীনতা বিএনপিকে ক্রমশঃ জনবিচ্ছিন্ন করে চলেছে।

Shamol Bangla Ads

‘দেশে গণতন্ত্র নেই’ বিএনপি মহাসচিবের এ অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশে যদি গণতন্ত্র না থাকে, মত প্রকাশে বাধা থাকে তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কি করে?

উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে কাদের বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে ঢাকা-১৮ আসনে মোহাম্মদ হাবিব হাছান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় নৌকার টিকিট পেলেন হাবিব, সিরাজগঞ্জে শাকিল পরবর্তী সংবাদ ব্যবসায়ীরা ভালো থাকলে ব্যাংকগুলোও ভালো থাকবে : অর্থমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads