শ্যামলবাংলা ডেস্ক : দুর্দান্ত ফুটবল খেলে শেষ পর্যন্ত ইন্টারকে নির্ধারিত ৯০ মিনিটে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ২০১৯/২০ মৌসুমের ইউরোপা লিগের শিরোপা জিতলো সেভিয়া। ষষ্ঠ শিরোপা জেতা দলটির হয়ে জোড়া গোল করেন লুক ডি ইয়ং, দিয়েগো কার্লোস একটি। ইন্টারের গোল ২টি করেন রোমেলু লুকাকু ও দিয়েগো গদিন।

ম্যাচের শুরুতে যিনি খলনায়ক, শেষ বেলায় তিনিই নায়ক। আর শুরুর নায়ক শেষ বেলায় হয়ে গেলেন খলনায়ক। খেলোয়াড়দের মতো ভাগ্য বদল হলো ২ দলেরও। যার ফলশ্রুতিতে শিরোপা জয় সেভিয়ার। জার্মানির রেইন এনার্জি এস্তাদিওনে অবিশ্বাস্য এক ফাইনাল উপভোগ করল ফুটবল বিশ্ব।









