ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষেই মাঠে ফিরছেন সাকিব

খবর টি পড়েছেন : ২৩৮
শ্রীলঙ্কার বিপক্ষেই মাঠে ফিরছেন সাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষেই মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব! সেই গত বছর অক্টোবরের শেষ দিনটা থেকে দিন গোনা শুরু হয়েছে। অবশেষে শেষ হতে চলেছে অপেক্ষার পালা। আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। হিসাব বলছে, ওইসময়ে শ্রীলঙ্কা সফরে থাকবে বাংলাদেশ। আর সব ঠিক থাকলে হয়তো এই সফরেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আর বিকেএসপিতে সেপ্টেম্বরের শুরুতেই সাকিব এই প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করবেন।

Shamol Bangla Ads

সাকিব আল হাসান যে ফেরার জোর চেষ্টা করছেন তাতে কোনো সন্দেহ নেই। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা সাকিব সেপ্টেম্বরের শুরু থেকে বিকেএসপিতে ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন। চলতি মাসের শেষেই তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসবেন বলে নিশ্চিত হওয়া গেছে। এই অনুশীলনে তাকে সহায়তা করবেন তার পুরোনো শিক্ষক নাজমুল আবেদীন ফাহিম। এই ক্রিকেট গুরু নিজেই নিশ্চিত করেছেন সাকিবের এই অনুশীলনের ব্যাপারটা, ‘আমরা ফিটনেস ট্রেনিং দিয়ে শুরু করব। তারপর ধাপে ধাপে স্কিল ট্রেনিংয়ে ঢুকব। ও অনেক দিন বাইরে ছিল। ফলে ওকে মানানোর সুযোগ দিতে হবে।’

সাকিব এই টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ফিরতে পারবেন কি না, সেটা নিয়ে অবশ্য বিসিবি খুব নিশ্চিত নয়। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান বলছিলেন, এটা আসলে বেশ কিছু ব্যাপারের ওপর নির্ভর করে। ও কেমন ফিট আছে বা কেমন থাকতে পারে ঐ সময়, সেটা দেখতে হবে। ২৯ অক্টোবরের আগে ও জাতীয় দলের সঙ্গে কোনো কার্যক্রমে যুক্ত হতে পারছে না। ফলে ওর ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটা কঠিন হবে। আমরা কোচ ও নির্বাচকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব।’ ডমিঙ্গো প্রায় একই সুরে কথা বলেছেন। তিনি বলছেন, ফিরতে হলে তার আগে সাকিবকে কিছু অনুশীলন করতে হবে, ‘ওকে নিশ্চিত করতে হবে যে, ও এর আগে কিছু বল পেটাতে পেরেছে এবং কিছু বল করতে পেরেছে। আমরা যখন শ্রীলঙ্কায় যাওয়ার আগে একত্রিত হবো, তখন আসলে সিদ্ধান্তটা নিতে পারবো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীলংকা সফরে সাকিবকে ফেরানোর চিন্তা পরবর্তী সংবাদ অনন্য মাইলফলকের সামনে অ্যান্ডারসন