ads

বুধবার , ১২ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৪ অক্টোবর শুরু বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজ

খবর টি পড়েছেন : ১৬৭
২৪ অক্টোবর শুরু বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দীর্ঘ বিরতির পর শ্রীলংকা সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশের। শ্রীলংকার বিপক্ষে তিন টেস্টের সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ২৪ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আগামী ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে। তাদের সঙ্গে শ্রীলংকা সফরে যাবে হাইপারফরম্যান্স দলও।

Shamol Bangla Ads

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন যে, তিনটি টেস্টই কলম্বোয় অনুষ্ঠিত হবে। বোর্ড অবশ্য তিন ম্যাচের টি-২০ সিরিজেরও প্রস্তাব করেছিল। শ্রীলংকা ক্রিকেট বোর্ডেরও তাতে সাড়া ছিল। তবে নভেম্বরের মাঝামাঝি যেহেতু তারা লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজন করছে। তাই টি-২০ সিরিজের সম্ভাবনা কম।
ক্রিকইনফোকে আকরাম খান বলেছেন, ‘শ্রীলংকায় তিন টেস্টের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সত্যিই রোমাঞ্চের। একই সঙ্গে সিরিজটি আমাদের জন্য কঠিনও। কারণ আমাদের খেলোয়াড়রা চার-পাঁচ মাস ক্রিকেটের বাইরে আছে। সেখানে যাওয়ার আগে-পরে তাদের অনেকগুলো করোনা পরীক্ষা দিতে হবে। তবে আমরা আশা করছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ীই এগোবে।’
শ্রীলংকা সফরে প্রথম তিন সপ্তাহ জাতীয় দল ও হাইপারফরম্যান্স দলের খরচ বিসিবিকে বহন করতে হবে। এছাড়া এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান। ২৯ অক্টোবর শেষ হবে তার সাজা। সিরিজের দ্বিতীয় টেস্টেই তাই জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে দেশসেরা এই ক্রিকেটাররা। বাংলাদেশ দীর্ঘ ছয় বছর পরে টেস্ট সিরিজের জন্য শ্রীলংকা সফরে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভিভোর পর আইপিএল ছাড়ছে আরও চীনা কোম্পানি পরবর্তী সংবাদ শ্রীলংকা সফরে সাকিবকে ফেরানোর চিন্তা