ads

শনিবার , ৮ আগস্ট ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার করোনায় আক্রান্ত মাশরাফির বাবা-মা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৮, ২০২০ ৩:২৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : এবার প্রাণঘাতী করোনায় সংক্রমিত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী। ৮ আগস্ট শনিবার সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, শরীরে করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন নমুনা দেন। পরে শুক্রবার রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে মাশরাফি, তার স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনায় আক্রান্ত হন। তারা এখন সুস্থ।

Shamol Bangla Ads

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামিমুল ইসলাম বলেন, মাশরাফির বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রীর করোনা পজিটিভ। করোনার কঠিন সময়ে নড়াইলবাসীর জন্য মর্তুজা পরিবারের আত্মত্যাগ সবাই জানেন। দিনরাত এক করে মাশরাফির বাবা লড়াই করেছেন অসহায় মানুষের জন্য, ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। করোনা আক্রান্ত মাশরাফির পরিবারের চার সদস্যই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সবাই ভালো আছেন।

Need Ads
error: কপি হবে না!