ads

বুধবার , ৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল, ফাইনাল ১০ নভেম্বর

খবর টি পড়েছেন : ২২৯
আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর শুরু আইপিএল, ফাইনাল ১০ নভেম্বর
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের কারণে কাঁপছে গোটা পৃথিবী। তবে হাতে গুনা যে কয়েকটি দেশে অদৃশ্য ওই ভাইরাসের আক্রমন সবচেয়ে বেশি হচ্ছে তার মধ্যে ভারতও অন্যতম। তাই নিজ দেশে না করে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩ তম আসর আয়োজনের করতে সরকারের কাছে অনুমতি চেয়েছিলো বিসিসিআই। নানা জল্পনা-কল্পনার পর এবার সেই অনুমতি পেলো ক্রিকেট বোর্ডটি। ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আইপিএলের সমাপ্তি ঘটবে১০ নভেম্বর। দুবাই, আবুধাবি ও শারজার ওই ৩ টি ভেন্যুতে খেলা হবে।

Shamol Bangla Ads

জানা গেছে, করোনা মহামারির কারণে বেশ কিছু ক্রীড়া আসর মাঠে ফিরলেও ছিলো না কোন দর্শক ঢুকার অনুমতি। তবে আইপিএলের চমক হিসেবে গ্রুপ পর্বের কোনো ম্যাচে দর্শক না থাকলেও পরের পর্ব থেকে দর্শক থাকতে পারে। আর চীনের সঙ্গে ভারতের রাজনৈতিক দ্বন্দ্ব থাকার পরও চীনা মোবাইল কোম্পানিই থাকছে আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে।

অবশেষে সব শঙ্কা কেটে প্রকাশিত হল ২০২০ আইপিএল এর চূড়ান্ত দিনক্ষণ আর নীতিমালা। খসড়া প্রস্তাব আগেই প্রেরণ করা হয়েছিল। শুধু বাকি ছিল সরকারের অনুমতি। সেখানেও সবুজ সংকেত মিলেছে। ভারতে নয়, করোনার কারণে আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বের অন্যতম জৌলুসপূর্ণ ক্রিকেট লিগ আইপিএলের ১৩ নম্বর আসর।

Shamol Bangla Ads

ভিডিও কনফারেন্সে আইপিএল’র ত্রয়োদশ আসর নিয়ে দীর্ঘ বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড সব জটিলতা খোলাসা করেছে। আইপিএলের ত্রয়োদশ সংস্করণ হতে চলেছে ৫৩ দিনের একটি পূর্ণাঙ্গ প্রতিযোগিতা। ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। ১০ নভেম্বর হবে ফাইনাল। প্রতিটি ম্যাচের সম্প্রচার ৩০ মিনিট করে এগিয়ে আনা হয়েছে। দিনের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। রাতের ম্যাচ ৮টা থেকে।

এবারের আইপিএলে দশটি ডাবলহেডার হবে। অর্থাৎ প্রথম ১০দিন ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্য আসরের চেয়ে যা ৩ দিন বেশি। টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে দিনে। বাকি সব ম্যাচ হবে রাতে।

এবার প্রশ্ন হচ্ছে জনপ্রিয় এই লিগে দর্শক থাকবে কিনা? গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ ফাঁকা গ্যালারিতে অনুষ্ঠিত হবে। তবে এরপর পরিস্থিতি বিবেচনা করে দর্শকদের মাঠে আসার অনুমতি দেয়া হতে পারে। যদিও ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার ৩০ থেকে ৫০ ভাগ দর্শক উপস্থিত থাকার অনুমতি দিয়ে দিয়েছে। টুর্নামেন্ট চলাকালীন স্কোয়াডের কোনও ক্রিকেটার কোভিড-১৯ আক্রান্ত হলে তার পরিবর্তে অন্য ক্রিকেটারকে দলে নিতে পারবে দলগুলো। আরব আমিরাতের ৩ মূল ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে হবে টুর্নামেন্টের ৬০টি ম্যাচ।

যেই চীনা কোম্পানির থাকা না থাকা নিয়ে ভারতের সঙ্গে চীনের রাজনৈতিক দ্বন্দ্ব। তা নিয়ে নিয়ে থাকছে চমক। সংকট তৈরি হলেও আইপিএলে চীনা কোম্পানি ভিভোই টাইটেল স্পন্সর হিসেবে থাকছে। আইপিএলের টিভি সম্প্রচার স্বত্ব আবারও কিনে নিয়েছে স্টার স্পোর্টস। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভিসার প্রক্রিয়া শুরু করে দিতে বলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কিংবদন্তি ব্যাটসম্যান হবেন বাবর আজম : আজহারউদ্দীন পরবর্তী সংবাদ রোনালদোকে হারিয়ে সিরি আ’র বর্ষসেরা আর্জেন্টাইন সেনসেশন দিবালা