ads

রবিবার , ২৬ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কোচদের কোচ’কে বার্সেলোনায় চান মেসি

খবর টি পড়েছেন : ২২৫
‘কোচদের কোচ’কে বার্সেলোনায় চান মেসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শুরুতেই এক দফা কোচ পরিবর্তন করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও, স্প্যানিশ সুপার কাপে ব্যর্থতার দায়ে বরখাস্ত করা হয়েছিল আর্নেস্ত ভালভার্দেকে। অনেক আশা নিয়ে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয় কিকে সেতিয়েনকে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি সেতিয়েন। গত দুই আসরে লিগ শিরোপা জিতলেও, এবার রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা খুইয়েছে বার্সেলোনা। অথচ সেতিয়েন দায়িত্ব নেয়ার সময়েও টেবিলের শীর্ষেই ছিলো কাতালান ক্লাবটি। দলের এই ব্যর্থতার বড় একটা দায় দেয়া হচ্ছে কোচ সেতিয়েনকেই। তাই নতুন মৌসুমের শুরুতে পুনরায় বার্সেলোনার কোচ বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। এক্ষেত্রে নিজের পছন্দের কোচের কথাও জানিয়ে দিয়েছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। তিনি দলে চান ‘কোচদের কোচ’খ্যাত আর্জেন্টাইন বিখ্যাত কোচ মার্সেলো বিয়েলসাকে। এরই মধ্যে ম্যানেজম্যান্টকে নিজের চাহিদা জানিয়েছেন মেসি। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন ওই তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

বর্তমানে ইংল্যান্ডের ক্লাব লিডস ইউনাইটেডের দায়িত্বে রয়েছেন বিয়েলসা। এ মৌসুমেই ক্লাবটিকে দ্বিতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগে তুলেছেন বিয়েলসা। তবে লিডসের সঙ্গে চুক্তির আর বেশিদিন বাকি নেই এ বর্ষীয়ান কোচের। সেই সুযোগটিই হয়তো নিতে চাইবে বার্সেলোনা। ১৯৫৫ সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম মার্সেলো বিয়েলসার। খেলোয়াড়ি ক্যারিয়ার ছিলো মাত্র পাঁচ বছরের। নিওয়েলস ওল্ড বয়েজ এবং রোজারিও দলের হয়ে সবমিলিয়ে ১১৩ ম্যাচ খেলে ১৯৮০ সালে মাত্র ২৫ বছর বয়সে অবসরে যান এ ডিফেন্ডার। একই বছর শুরু করে কোচিং।

নিজের প্রথম এসাইনমেন্ট হিসেবে দায়িত্ব নেন নিওয়েলস ওল্ড বয়েজের যুব দলের। এরপর একে একে নিওয়েলস ওল্ড বয়েজ মূল দল থেকে শুরু করে এসপানিওল, লাজিও, অ্যাথলেটিক বিলবাও, মার্শেইর মতো ক্লাবগুলোরও কোচিং করিয়েছেন তিনি। এছাড়া আর্জেন্টিনা ও চিলির জাতীয় দলের কোচ হিসেবে ছিলেন প্রায় ১০ বছর।

Shamol Bangla Ads

কোচ হিসেবে তার অভিজ্ঞতা যেমন অনেক বেশি, তেমনি ফুটবল ফর্মেশনেও এনেছেন যুগান্তকারী পরিবর্তন। কখনও ৩-৩-৩-১, কখনও ডায়নামিক ৪-৩-৩ কিংবা কখনও ৪-১-৪-১ ফর্মেশনে খেলিয়ে সাফল্য ছিনিয়ে নেন বিয়েলসা। বর্তমান সময়ের জনপ্রিয় প্রায় সব কোচ একবাক্যে তাকে সেরা মেনে নেন। যে কারণে বিয়েলসাকে কোচদের কোচও বলা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিকিৎসার জন্য লন্ডন গেলেন তামিম পরবর্তী সংবাদ অনুশীলনের পরিবেশ দেখে সন্তুষ্ট মুশফিক