ads

রবিবার , ২১ জুন ২০২০ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে সিসি ক্যামেরার সংযোগ কেটে মন্দিরে টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২০ ৯:০৮ অপরাহ্ণ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মন্দিরের দুই সিসি ক্যামেরার একটির সংযোগ কেটে দিয়ে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ২০ জুন শনিবার দিবাগত ভোর রাতে কোন এক সময় মন্দিরের ভেতরে দেবীর গাঁয়ে পড়ানো স্বর্ণালঙ্কার সহ তিনটি প্রণামী বাক্স ভেঙে অর্থ চুরি করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌরশহরে কালিবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার চুরি হওয়াতে প্রায় দেড় লক্ষাধিক টাকার সমপরিমাণ চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মন্দির কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

রবিবার ভোরে পুরোহিত গৌতম চক্রবর্তী পূঁজা আর্চনার জন্য গেলে মন্দিরে এ ঘটনা দেখতে পান। তিনি জানান, মন্দিরে প্রতিদিন সকাল ও রাতের বেলায় পূঁজা করা হয়। শনিবার রাতে পূঁজা করে বাড়িতে চলে যায়। আজ (রবিবার) সকালে পুঁজা আর্চনার জন্য এসে মন্দিরে চুরির ঘটনা দেখতে পায়।
কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি রঞ্জিত সেন জানান, চুরির ঘটনা জানার পর মন্দিরে এসে দেখি দেবীর গাঁয়ের স্বর্ণ ও রূপার গহনা নেই এবং মন্দিরে স্থাপিত তিনটি প্রণামীর বাক্স ভেঙে কে বা কারা নিয়ে গেছে। এতে টাকাসহ স্বর্ণালঙ্কার বাবদ প্রায় দেড় লক্ষাধিক টাকার মূল্যমানের জিনিস পত্র নিয়ে গেছে চোরে। পরে এ ঘটনাটি পুলিশকে জানায়।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলে সহকারি পুলিশ সুপার শারমিন নেলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, দেয়াল টপকিয়ে দুর্বত্তরা এসেছে। তারা দুই সিসি ক্যামেরার একটির তার কেটে দিয়েছে। সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Need Ads
error: কপি হবে না!