ads

বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা, নতুন মুখ নাসুম

খবর টি পড়েছেন : ১৭৮
টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা, নতুন মুখ নাসুম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ স্পিনার নাসুম আহমেদ। গত ১৫ ফেব্রুয়ারি প্রায় ১ মাসের সফরে বাংলাদেশে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায় একটি অনুশীলন ম্যাচ খেলে। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে হেরে যায় জিম্বাবুয়ে।

Shamol Bangla Ads

পরে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলতে সিলেটে যায় তারা। প্রথম ২ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। আগামীকাল(৬ মার্চ শুক্অরবার) অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে এবং ৯ ও ১১ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম অনুষ্ঠিত হবে ২টি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচ ২টি হবে দিবারাত্রির।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন দাশ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাইফ উদ্দিন, মাহাদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মাশরাফির পরবর্তী সংবাদ বড় জয় দিয়েই বিদায় নিলেন অধিনায়ক মাশরাফি