ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান 

খবর টি পড়েছেন : ১৯৮
এবার বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান 
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : দিলারা জামানের অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকের মধ্য দিয়ে। নাটকের পাশাপাশি তিনি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ১৯৯০-এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন।

Shamol Bangla Ads

১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। ২০০৮ সালের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। গুণী এই অভিনেত্রীকে এবার দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের ভূমিকায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য ‘চিরঞ্জীব মুজিব’র পৃষ্ঠপোষক হিসেবে আছে সিকদার গ্রুপ, পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ইতোমধ্যে সিকদার গ্রুপ ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র নির্মাণের জন্য হায়দার এন্টারপ্রাইজের সঙ্গে ৫ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুসারে ওই চলচ্চিত্রটির বাণিজ্য, প্রদর্শনী ও বিজ্ঞাপনটি থেকে প্রাপ্ত আয় বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টে জমা দেয়া হবে। চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে স্পন্সর সংস্থা প্রযোজনা সংস্থাকে ২টি সমান কিস্তিতে পুরো পরিমাণ অর্থ সরবরাহ করবে।

Shamol Bangla Ads

নজরুল ইসলামের রচনা ও পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। আর এই ছবিতে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করলেন গুণী অভিনেত্রী দিলারা জামান। এ ছাড়াও ওই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে আহমেদ রুবেল এবং বঙ্গমাতার চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পূর্ণিমা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মীর লিয়াকত আলীর সমাজ সচেতনতামূলক নাটক ‘গুজবের তাবিজ’ পরবর্তী সংবাদ শাকিব খান-নারগিস ফাখরী আবারও একসঙ্গে