ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাকিব খান-নারগিস ফাখরী আবারও একসঙ্গে

খবর টি পড়েছেন : ১৯৩
শাকিব খান-নারগিস ফাখরী আবারও একসঙ্গে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : গত বছর ২১ সেপ্টেম্বর ঢাকার একটি ৫ তারকা হোটেলে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। ওই আয়োজনের মূল চমক হয়ে ধরা দেন ঢালিউডের শাকিব খান ও বলিউডের নারগিস ফাখরী। ঢাকার অনুষ্ঠানে শাকিব খান ও নারগিস ফাখরী প্রথমবার এক মঞ্চে ওঠেন। ওই অনুষ্ঠান থেকে ঘোষণা আসে, দুজনকে নিয়ে একটি সিনেমা নির্মাণের। ওই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। তবে তার আগে একসঙ্গে আবারও ওই ২ জন মঞ্চে উঠছেন। তবে এবার আর সিনেমার ঘোষণা নয় বরং মাতিয়ে দেবেন গানের সঙ্গে চোখ ধাঁধানো নাচের মাধ্যমে।

Shamol Bangla Ads

জানা গেছে, আগামী ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর বসছে। ওইদিন সন্ধ্যা ৭টায় শহরের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠেয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে উঠবেন বাংলাদেশ-ভারতের একাধিক তারকা। যার অন্যতম আকর্ষণ হয়ে থাকবেন শাকিব খান ও নারগিস ফাখরী। এ ছাড়াও কথা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া ও বিপাশা বসুর উপস্থিতির। তথ্যগুলো জানিয়েছেন, আয়োজক আলমগীর খান আলম।

তিনি জানান, বাংলাদেশ এবং প্রবাসের সেরা কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের অ্যাওয়ার্ড প্রদানের বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। ১৯ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নানা চমকও রাখা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে দিলারা জামান  পরবর্তী সংবাদ ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বীর’