ads

বুধবার , ২৯ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শীতার্ত মানুষদের পাশে অধিনায়ক জামাল ভূঁইয়া

খবর টি পড়েছেন : ১৪৫
শীতার্ত মানুষদের পাশে অধিনায়ক জামাল ভূঁইয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : গভীর রাতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানান তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আরও আগেই কম্বল বিতরণ করতে চেয়েছিলেন। কিন্তু বিদেশে অবস্থান করায় তা আর সম্ভব হয়নি। এরই মাঝে আবার বঙ্গবন্ধু গোল্ডকাপের কারণে ব্যস্ত ছিলেন।

Shamol Bangla Ads

ছবিগুলো তার ফেসবুকে আপলোড করে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘আমাদের দেশে প্রতিদিন অসংখ্য লোক এমনকি অসংখ্য শিশু-কিশোর শহরের ফুটপাতে রাত্রি যাপন করে থাকে। এদিকে প্রতিবছর বিভিন্ন কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। দুঃখজনক হলেও আমি শুনেছি অনেকে এমন সময় অনেক কষ্টে অতিবাহিত করে থাকে, এমনকি নানা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে বাধ্য হয়।

কিছুদিন ধরে এমন দৃশ্য দেখে আমি খুবই বিমর্ষ বোধ করি এবং প্রতিজ্ঞা করি কিছু করার। তাই গতরাত ২টার সময় আমি কিছু কম্বল নিয়ে ঢাকার বেশ কিছু স্থানে যাই তাদের পাশে দাঁড়াতে। আসলে, আরো আগেই এমন কিছু করতে চেয়েছিলাম তবে দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ অঙ্গীকার অনুযায়ী কাজ করার ফলেই দেশ এগিয়ে যাচ্ছে… পরবর্তী সংবাদ সিটি নির্বাচনে থাকছে ১০১৩ দেশী ও ৬৭ জন…