ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল ॥ কাপ পর্বের খেলায় গোলশূন্য ড্র করেছে শেরপুর-মানিকগঞ্জ

খবর টি পড়েছেন : ২০৯
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল ॥ কাপ পর্বের খেলায় গোলশূন্য ড্র করেছে শেরপুর-মানিকগঞ্জ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০ এর মেঘনা অঞ্চলের কাপ পর্বের প্রথম লেগের শেরপুর ভেন্যুর খেলায় মানিকগঞ্জের সাথে গোলশূন্য ড্র করেছে শেরপুর জেলা দল। ২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, চেম্বার অব কমার্সের পরিচালক অজয় কুমার চক্রবর্তী জয়, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

খেলার প্রথমার্ধে মানিকগঞ্জের খেলোয়াড়ের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টির সুযোগ পেয়েও শেরপুরের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় গাওফিল মিয়া গোল করতে পারেননি। পরে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলা বেশ জমে উঠে। দু’দলই বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পাননি কোন দলই। ফলে খেলাটি গোলশূন্য ড্র হয়।

খেলার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন শেরপুরের রিপন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। আগামী ২৭ জানুয়ারি মানিকগঞ্জ ভেন্যুতে অ্যাওয়ে ম্যাচ খেলবে শেরপুর জেলা দল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মালিকের ফিফটির কাছে হারল বাংলাদেশ পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিকের মাতার ইন্তেকাল