ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারের চ্যালেঞ্জ টোয়েন্টি-২০

খবর টি পড়েছেন : ২০৬
নেইমারের চ্যালেঞ্জ টোয়েন্টি-২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা জানিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার প্রথম চ্যালেঞ্জ পিএসজির হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা। এরপর আর্জেন্টিনায় অনুষ্ঠিত কোপা আমেরিকার শিরোপা উচিয়ে ধরতে চান নেইমার। পিএসজির হয়ে জিততে চান চ্যাম্পিয়নস লিগ। নেইমার তাই ২০২০ সালকে নতুন চ্যালেঞ্জের বছর হিসেবে দেখছেন। কিন্তু এটাকে ভিন্ন অর্থেও দেখছেন অনেকে। কেউ কেউ মনে করছেন, আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে প্যারিস ছেড়ে আবার বার্সেলোনায় যাবেন ব্রাজিল তারকা। বার্সার ভক্তদের মন জয় করার লড়াইয়ে নামবেন। সেটাই তার ২০২০ সালের চ্যালেঞ্জ।
নেইমারের এর আগের একটি উদ্ধৃতি সেটাই উস্কে দিচ্ছে। নেইমার বলেছিলেন, ‘যে ক্লাবে আপনি সুখী না সেখানে থাকার কোন মানে হয় না। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না। কিন্তু আমার এটাই মনে হয়।’

Shamol Bangla Ads

নেইমার নতুন মৌসুমের শুরুতে কোথায় থাকবেন সেটা এখনও ধোঁয়াশা হয়েই আছে। তবে যেখানেই তিনি যান তার লক্ষ্য পিএসজির হয়ে অধরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা। সাবেক বার্সেলোনা তারকা বলেন, ‘আমার লক্ষ্য পিএসজি এবং ব্রাজিলের হয়ে সবকিছু জেতা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা, ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জেতা এবং আরও যে চ্যালেঞ্জ সামনে আসে তা গ্রহণ করা।’
অধরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার জন্য বার্সেলোনা থেকে পিএসজি রেকর্ড দুইশ’ মিলিয়ন ইউরো খরচ করে নেইমারকে দলে ভেড়ায়। তার সঙ্গে তরুণ এমবাপ্পেকেও মোটা অর্থের বিনিময়ে নিজেদের শিবিরে যোগ করে পিএসজি। ডি মারিয়া, এডিনসন কাভানিকে নিয়ে শক্ত আক্রমণভাগ তৈরি করে। কিন্তু পিএসজি কাঙ্খিত শিরোপা ছুঁতে ব্যর্থ হয়।
এ নিয়ে নেইমার বলেন, ‘পিএসজি কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। এই শিরোপার জন্য তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। আমরা জানি ফাইনালে যাওয়ার মতো দলও আছে আমাদের। ফাইনালে ওঠার জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন মাশরাফি, বাদ সাকিব! পরবর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটের ফাইনালে শেরপুর জেলা