ads

বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন ফিফা প্রেসিডেন্ট

খবর টি পড়েছেন : ১৭৭
প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন ফিফা প্রেসিডেন্ট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রথমবার ঢাকা সফরে এসেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ফিফা প্রেসিডেন্ট। বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ফিফার পক্ষ থেকে তিনি উপহার দেন শেখ হাসিনা লেখা ১০ নম্বর জার্সি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফিফা প্রেসিডেন্টতে জার্সি উপহার দেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
চারজন সঙ্গী নিয়ে বাংলাদেশের এসেছেন ইনফান্তিনো। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুপুর সোয়া ১২টায় মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যান তিনি। সেখান থেকে বেলা ২টা ২০ মিনিটে পাঁচ তারকা হোটেল সোনারগাওয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।
ফিফা প্রেসিডেন্ট বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছেন। প্রথমবার ঢাকায় পা দিলেও মাত্র ১৫ ঘণ্টা বাংলাদেশে থাকবেন তিনি। বিকাল পাঁচচার বিমান লাওসের উদ্দেশ্যে রওয়া দেবেন ফিফা সভাপতি। তৃতীয় ফিফা প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফরে আসলেন তিনি। এর আগে ১৯৮০ সালে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। ২০০৬ ও ২০১২ সালে দুবার আসেন সেপ ব্ল্যাটার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি সরকারের রেল বন্ধের সিদ্ধান্ত ছিল দেশের জন্য… পরবর্তী সংবাদ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে চমক!