ads

বুধবার , ২৮ আগস্ট ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাইগারের ভক্ত হয়ে গেছি: হৃতিক

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৮, ২০১৯ ৭:৩৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক: হৃতিক রোশান অভিনীত পরবর্তী সিনেমা ওয়ার। এতে তার সঙ্গে আছেন টাইগার শ্রফ। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলার দর্শক মহলে বেশ ভালো সাড়া ফেলেছ।
এদিকে টাইগার অনেক আগে থেকে জানিয়ে আসছেন তিনি হৃতিকের অনেক বড় ভক্ত।কাবিল অভিনেতাকে অনুপ্রেরণা মনে করেন তিনি। এবার এক সাক্ষাৎকারে হৃতিক জানালেন, টাইগার শ্রফের ভক্ত হয়ে গেছেন তিনি।

Shamol Bangla Ads

হৃতিক রোশান বলেন, ‘আমি মনে করি ভক্ত হওয়ার বিষয়টি দুজনের ক্ষেত্রেই সমান। সে কতটা পরিশ্রমী তা দেখার পর আমিই এখন তার ভক্ত হয়ে গেছি। তার বেশ কয়েকটি বিষয় আমার পছন্দ। কাজের ক্ষেত্রে সে যে পরিশ্রম করে তা একজন সৈনিকের সমান। সে যা করে তা করার জন্য অনেক সাহসীকতার প্রয়োজন। আমি গর্বিত কোনো এক সময় সে আমার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছে। এখন সে আমাকে অনুপ্রাণিত করছে।’

ওয়ার সিনেমাটি নিয়ে এ অভিনেতা বলেন, ‘আমি এই ধরনের সিনেমাই করতে চাই। এর আগে এই ঘরানার ধুম-টু ও ব্যাং ব্যাং সিনেমা দুটি করেছি। সম্ভব হলে শুধু এই জাতীয় সিনেমাই করতাম। কঠিন তবে খুব উপভোগ করি।’

Shamol Bangla Ads

হৃতিক-টাইগার ছাড়াও ওয়ার সিনেমাটিতে অভিনয় করছেন— বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ। এটির মাধ্যমে প্রায় এক যুগ পর যশরাজ ফিল্মসের সিনেমায় দেখা যাবে হৃতিক রোশানকে। এর আগে এ প্রযোজনা প্রতিষ্ঠানটির ধুম-টু সিনেমায় অভিনয় করেন তিনি। আগামী ২ অক্টোবর ওয়ার সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!