ads

মঙ্গলবার , ২৯ মে ২০১৮ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বাল্যবিবাহ নিবন্ধন করায় একজনের কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৯, ২০১৮ ৯:২৩ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগে আব্দুল বাসেত (৪৫) নামে এক সহকারী নিকাহ নিবন্ধককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৮ মে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই সাজা দেন। বাসেত উপজেলার সুড়িহারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার হাতিবান্দা ইউনিয়নের লয়খা গ্রামের সদ্য এসএসসি উত্তীর্ণ এক কিশোরীর (১৬) সঙ্গে একই গ্রামের এক যুবকের বিয়ে হয়। ওই বিয়ের নিবন্ধন করেন কাজী সহকারী বাসেত। সরকারী আইনানুযায়ী ১৮ বছরের নিচে বাল্যবিবাহ নিষিদ্ধ ও কাজী সহকারী বিয়ে নিবন্ধন করতে পারে না। কিন্তু কাজী সহকারী বাজেত আইন অমান্য করে ওই বাল্যবিবাহের নিবন্ধন করেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ওই বিয়ে বাড়িতে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাসেতকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, বাল্যবিবাহের বিষয়টি স্বীকার ওই কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে শ্বশুরবাড়িতে পাঠাবেন না মর্মে অভিভাবকের নিকট মুচলেকা গ্রহণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!