ads

শুক্রবার , ২৩ আগস্ট ২০১৯ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের চরাঞ্চল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০১৯ ৮:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের চরাঞ্চল থেকে আমির আলী ওরফে ফকির (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ আগস্ট শুক্রবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদসংলগ্ন ৬নং চর গ্রামের একটি ধইঞ্চা গাছের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফকির পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার হরিণধরা গ্রামের হায়দার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কয়েকজন নারী জ্বালানী কাঠ সংগ্রহের উদ্দেশ্যে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ৬নং চর গ্রামের একটি ধইঞ্চা গাছের ক্ষেতে যান। ওইসময় তারা সেখানে বিকট দুর্গন্ধ পেলে আশপাশের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয় লোকজন ক্ষেতের ভেতর গিয়ে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে শুক্রবার বিকেল ৪টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ওই ঘটনায় সদর থানায় মামলা দায়ের ও ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাকে হত্যা করে লাশ ওই ধইঞ্চা গাছের ক্ষেতের ভেতর ফেলে রেখে যায়। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।

Need Ads
error: কপি হবে না!