ads

শনিবার , ১৮ জানুয়ারি ২০২০ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদ সদস্য আব্দুল মান্নান মারা গেছেন

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৮, ২০২০ ৬:২৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান আর নেই ( ইন্না লিল্লাহি……রাজিউন)। ১৮ জানুয়ারি শনিবার ৮ টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আব্দুল মান্নান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।।
তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন; এছাড়া একাদশ সংসদের কৃষি মন্ত্রণায় সর্ম্পকিত সংসীদয় কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এসময় ওবায়দুল কাদের বলেন আব্দুল মান্নানের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।

Shamol Bangla Ads

একজন আদর্শবান, কর্মীবান্ধব নেতা হারিয়েছে দল। তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। সোমবার সকাল ১০টা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পীকার শিরিন চৌধুরী।
তৃতীয়বারের মত নির্বাচিত সংসদ সদস্য আবদুল মান্নান ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত জালাল উদ্দিন সরদার। তার স্ত্রী শাহাদারা মান্নান সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা পরিষদের সদস্য। তার ছেলে সাখাওয়াত হোসেন সজল আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক এবং মেয়ে মালিহা মান্নান পরিবার নিয়ে আমেরিকা প্রবাসী।

Need Ads
error: কপি হবে না!