ads

সোমবার , ২৪ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ ভেনেজুয়েলার

খবর টি পড়েছেন : ১৪১
কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ ভেনেজুয়েলার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : পরের রাউন্ডে যাওয়ার জন্য কাতারের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। তবে আর্জেন্টিনা যেভাবে খেলছিল, তাতে কাতারকে তারা আদৌ হারাতে পারবে কি না, সে প্রশ্ন ছিলই। আপাতত সব সংশয়কে উড়িয়ে দিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক করে কোয়ার্টারে উঠল আর্জেন্টিনা। কাতারকে ২-০ গোলে হারিয়েছে তারা। আগামী ২৮ জুন শুক্রবার রাত ১টায় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবেন মেসিরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে আর্জেন্টিনা। দুই মিনিটের মধ্যেই দুই স্ট্রাইকার লওতারো মার্টিনেজ আর লিওনেল মেসি দুটি সহজ সুযোগ নষ্ট করেন। তবে তৃতীয় সুযোগটা আর হেলায় হারাননি মার্টিনেজ। কাতারের রক্ষণভাগের শিশুতোষ এক ভুলের সুবিধা নিয়ে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের তরুণ এই স্ট্রাইকার। টানা দুই ম্যাচ রক্ষণভাগের মাঝখানে নিকোলাস ওটামেন্ডি ও জার্মান পেজ্জেলাকে খেলানোর পর এই ম্যাচে ওটামেন্ডির সঙ্গে পেজ্জেলার জায়গায় টটেনহামের হুয়ান ফয়থকে নামিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফয়থ বেশ ভালো খেলেছেন। তবে বেশ কবার আর্জেন্টিনাকে সমস্যায় ফেলে দিচ্ছিলেন ওটামেন্ডি। গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানির দৃঢ়তায় কোনো অঘটন ঘটেনি। প্রথমার্ধের শেষ দিকে ডি-বক্সের ঠিক বাইরে থেকে মারা কাতারের এক ফ্রি কিক রুখে দিয়ে নিজের জাত চেনান আরমানি।

Shamol Bangla Ads

পুরো ম্যাচে মুড়িমুড়কির মতো সুযোগ নষ্ট করেছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। অন্তত প্রথমার্ধেই তাঁর হ্যাটট্রিক হয়ে যাওয়ার কথা ছিল।
অধিনায়ক লিওনেল মেসি গোটা ম্যাচে ভালো খেললেও আক্রমণভাগে যথারীতি কোনো একজন যোগ্য সহকারীর সঙ্গে ওয়ান-টু পাস খেলে আক্রমণে যেতে না পারার কারণে নিষ্ক্রিয় থেকেছেন।
লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার মূল একাদশে যে মেসি ছাড়া কেউই নিশ্চিত নন, সেটা খুব সম্ভবত ম্যাচের শেষ মাথায় এসে মনে পড়ে আগুয়েরোর। এত এত সুযোগ নষ্ট করার পর একটা গোল করতে না পারলে পরের ম্যাচে খেলতে পারবেন না, এই আশঙ্কায় আগুয়েরো ম্যাচের শেষ দিকে এসে মিডফিল্ড থেকে মোটামুটি একক প্রচেষ্টায় এক গোল করে দলের ব্যবধান বাড়ান। আর্জেন্টিনার জয়ের জন্য এই দুটি গোলই যথেষ্ট ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন সামি পরবর্তী সংবাদ টাইগারদের নক আউট পর্ব শুরু আজ থেকেই!