ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২১৮
১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াল বাংলাদেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াল দেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
পিডিবি জানায়, বুধবার রাত ৮টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াট মাইলফলক ছুঁয়েছে। তখন উৎপাদন ছিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট।
এটিই দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। গত বছর সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১১ হাজার ৬২৩ মেগাওয়াটের। এর পর বুধবারই ৪৩৪ মেগাওয়াট একদিনে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
এর আগে গত ২৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছিলেন দুই মাসের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক ছাড়াবে বাংলাদেশ। তার আশাবাদের এক মাসের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ।
গ্রীষ্ম ও রমজান সামনে রেখে এবার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ মনোযোগ দিয়েছে সরকার। ইতিমধ্যে সব উৎপাদন এবং বিতরণকারী কোম্পানির সঙ্গে পৃথক বৈঠক করে বিশেষ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দেয়া হয়েছে।
সরকারের তরফ থেকে বলা হয়েছে, এবার রমজান হবে লোডশেডিংশূন্য। পিডিবি সূত্রে জানা গেছে, গ্রীষ্মে আরও ৮০০ মেগাওয়াটের নতুন কেন্দ্র চালু হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সান্ত্বনা জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ দেশে এখনও বিটিভির দর্শক সংখ্যা সবচেয়ে বেশি: তথ্যমন্ত্রী

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads