ads

শনিবার , ২০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নববর্ষে নতুন আঙ্গিকে স্যামসাং

খবর টি পড়েছেন : ১৪৮
নববর্ষে নতুন আঙ্গিকে স্যামসাং
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বছর ঘুরে আবার আসলো প্রাণের বৈশাখ। বাংলা নতুন বছরে সবকিছু যেনো নতুন রূপ নেয়। প্রকৃতি যেনো নতুন করে জানাতে চায় পরিবর্তনের কথা। নতুনকে বরণ করে নেয়ার মাঝেই যেনো অপার আনন্দ। নতুন কিছু কে না ভালোবাসে? নতুন কিছু পাওয়ার আকাঙ্খা, আগ্রহ, উদ্দীপনা সবার মনেই নাড়া দেয়, আর নতুন বছরে সেই আকাঙ্খা পূরণের আশায় বুক বাঁধে সবাই।
নতুন বছরকে কেন্দ্র করে প্রযুক্তি বিশ্ব অত্যাধুনিক সব পণ্য নিয়ে ব্যবসায়িক পরিকল্পনা করে। মূলত প্রযুক্তি ব্যবহারকারীদের আকাঙ্খা পূরণে সচেষ্ট থাকে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এই ধারণা মাথায় নিয়েই দক্ষিণ কোরিয়াভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং ক্রেতাদের জন্য নতুন গ্যালাক্সি এম ও গ্যালাক্সি এ সিরিজ বাজারে নিয়ে এসেছে।
বিশ্বখ্যাত স্যামসাং ব্র্যান্ডের আধুনিক ফিচার সম্বলিত স্মার্টফোন এরকম কম বাজেটে বাজারে আগে আসেনি। গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোনটি অতি কম বাজেটে পাওয়া যাচ্ছে। আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণের জন্য সবার হাতে কম মূল্যে উন্নত ডিভাইস তুলে দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটি দৃঢ়প্রতিজ্ঞ।
অন্যদিকে নতুন বছরকে স্বাগত জানাতে, নতুন যুগের সূচনা করতে, নতুন প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে নতুনভাবে গ্যালাক্সি এ সিরিজ নিয়ে হাজির হয়েছে স্যামসাং।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘ফেস আনলক’ ব্যবহার করে ঘুমন্ত যুবকের লক্ষাধিক টাকা… পরবর্তী সংবাদ উঠা-নামায় এয়ারপোর্ট লাগবে না এই উড়োজাহাজের

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads