ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘ফেস আনলক’ ব্যবহার করে ঘুমন্ত যুবকের লক্ষাধিক টাকা চুরি

খবর টি পড়েছেন : ১৪৪
‘ফেস আনলক’ ব্যবহার করে ঘুমন্ত যুবকের লক্ষাধিক টাকা চুরি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রযুক্তি ছুটে চলেছে আলোর গতিতে! ফোন থেকে হেলমেট—এই প্রজন্মে সব কিছুই ‘স্মার্ট’! তবে সব ভালোরই একটা মন্দ দিক থাকে! আপাদমস্তক ‘স্মাট’ হওয়ারও খেসারত দিতে হয়! সম্প্রতি তা টের পেলেন চীনের এক যুবক। ঘুমন্ত অবস্থায় ফোনের ফেস রেকগনিশন লক খুলে তাঁর ডিজিটাল ওয়ালেট থেকেই লক্ষাধিক টাকা হাতিয়ে নিল রুমমেটরা।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের নিংবো শহরের একটি রেস্তোরাঁতে কাজ করেন ওই যুবক। একদিন কাজ থেকে ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ফোন রাখা ছিল পাশেই। ফোনে ছিল ফেস রেকগনিশন লক সিস্টেম।
ওই যুবক যখন ঘুমিয়ে ছিলেন তখন মুখের দিকে ক্যামেরা তাক করে তাঁর রুমমেটরা খুলে ফেলে ফোনের লক। এরপর ‘উইচ্যাট’ অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলে প্রায় ১০ হাজার ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় এক লক্ষ টাকার সমান।
পরের দিন ঘুম থেকে উঠে অ্যাকাউন্টের দশা দেখে পুলিশের দ্বারস্থ হন তিনি। শুরু হয় পুলিশি তদন্ত। ফাঁস হয় ওই যুবকের দুই রুমমেটের কীর্তি। লিউ ও ইয়াং নামের ওই দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডিজিটাল কয়েনে কেনাবেচার সুবিধা আনছে ফেসবুক পরবর্তী সংবাদ নববর্ষে নতুন আঙ্গিকে স্যামসাং

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads