ads

রবিবার , ৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার ইবতেদায়ী শিক্ষার্থী বৃত্তি পেয়েছে ৩৩ জন

খবর টি পড়েছেন : ৪৭৯
নকলার ইবতেদায়ী শিক্ষার্থী বৃত্তি পেয়েছে ৩৩ জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ২০১৮ সালে অনুষ্ঠিত ইবতেদায়ী সমাপণী পরীক্ষার বৃত্তি ফলাফলে ৩৩ জন বৃত্তি পেয়েছে, তার মধ্যে ১১ জন ট্যালেন্টপুলে এবং ২২ জন সাধারন গ্রেডে বৃত্তি পায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ফুলপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা হতে একজন ট্যালেন্টপুলে ও একজন সাধারন গ্রেডে, মধ্য নকলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা হতে ২জন ট্যালেন্টপুলে, বারমাইশা পশ্চিম স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা হতে একজন ট্যালেন্টপুলে, ছত্রকোনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা হতে একজন ট্যালেন্টপুলে, পাঠাকাটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা হতে একজন ট্যালেন্টপুলে ও একজন সাধারন গ্রেডে, কোটেরচর জোনাব আলী চৌধুরী দাখিল মাদরাসা হতে ২জন ট্যালেন্টপুলে ও ৫ সাধারন গ্রেডে, কায়দা বালিকা দাখিল মাদরাসা হতে ২ ট্যালেন্টপুলে ও ৪ সাধারন গ্রেডে, চিথলিয়া দাখিল মাদরাসা হতে একজন ট্যালেন্টপুলে এবং মরিচপুরান বেনীরগোপ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, ধনাকুশা পশ্চিম স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, বাগড়াকান্দা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, কৃষ্ণপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, ধামনা পশ্চিম স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, পশ্চিম টালকি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, নকলা শাহরিয়া ফাজিল মাদরাসা, বিরিচর রহমানিয়া ফাজিল মাদরাসা, ধুকুড়িয়া আলিম মাদরাসা, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদরাসা ও কৃষ্ণপুর দাখিল মাদরাসা হতে একজন করে শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি অর্জন করে।
উল্লেখ্য, উপজেলায় ১১ জন (৫ জন ছেলে, ৬ জন মেয়ে) ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা হতে ৬ জন এবং ২২ জন (১১ জন ছেলে, ১১ জন মেয়ে) সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্তদের মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা হতে ৮ জন এই সরকারি বৃত্তি অর্জন করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যাত্রা শুরু পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে অনলাইনে চেক বিতরণ

সর্বশেষ - শিক্ষাঙ্গন

Shamol Bangla Ads