ads

বুধবার , ৬ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ২৭ রানে জয়ী

খবর টি পড়েছেন : ২৮২
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : শেরপুরে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ২৭ রানে জয়ী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে ৬ ফেব্রুয়ারি বুধবারের খেলায় জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ২৭ রানে পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনকে (প্লেস) হারিয়ে পর পর দ্বিতীয় জয় পেয়েছে। শেরপুর সরকারি কলেজ মাঠে সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩০ দশমিক ৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পুলিশ লাইন্স একাডেমী ২১ দশমিক ২ ওভারে ৮১ রানে অলআউট হলে ২৭ রানের জয় পায় জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়। বিসিবি’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে জেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি স্কুল-মাদ্রাসা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় -১০৭/১০, ৩০.৩ ওভার (শিমুল ৩৮, মারুফ ১২, অতি: ৩৪, সামিদুল ৪/২৪, স্বপন ৩/২৪)। পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-৮১/১০, ২১.২ ওভার (শাওন ১৯, সাব্বির ৮, অতি: ৩০, মারুফ ৪/২৪, মোশারফ ৩/১৬)। জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় ২৭ রানে জয়ী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা পরবর্তী সংবাদ শেরপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত