ads

বৃহস্পতিবার , ২৪ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্রিকইনফোর বর্ষসেরা পারফরম্যান্সের তালিকায় মুশফিক মাহমুদউল্লাহ ও সাকিব

খবর টি পড়েছেন : ১৯৫
ক্রিকইনফোর বর্ষসেরা পারফরম্যান্সের তালিকায় মুশফিক মাহমুদউল্লাহ ও সাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জনপ্রিয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশের তিন অভিজ্ঞ ক্রিকেটার। ব্যাটিংয়ে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ এবং বোলিংয়ে স্থান পেয়েছেন সাকিব আল হাসান।
একটি নির্দিষ্ট ম্যাচে সেরা পারফরমারদের নিয়ে এ তালিকা করা হয়েছে। গেল বছর নিদাহাস ট্রফিতে শ্রীলংকার দেয়া ২১৫ রানের টার্গেট পেরিয়ে যায় বাংলাদেশ। নেপথ্য কারিগর ছিলেন মুশফিকুর রহিম। মাত্র ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় হার না মানা ৭২ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।
সেই ট্রফির আরেক ম্যাচের নায়ক মাহমুদউল্লাহ। ওই ম্যাচে বাংলাদেশকে ১৬০ রানের টার্গেট দেন লংকানরা। জবাবে তামিম ইকবালের সেঞ্চুরি সত্ত্বেও জয়ের পথ ছিল বন্ধুর। কঠিন পথ পাড়ি দিয়ে দলকে দুর্দান্ত জয় এনে দেন মিস্টার কুল। রানআউটের খাড়ায় পড়ে সঙ্গীহারা, নো বল নিয়ে আম্পায়ারের সঙ্গে বিতর্ক, দুদলের খেলোয়াড়দের বিবাদে জড়িয়ে পড়া, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে অধিনায়ক সাকিবের খেলোয়াড়দের মাঠ ছেড়ে বেরিয়ে আসার আহ্বান মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই অবস্থায় মাথা ঠাণ্ডা রেখে সতীর্থদের নাগিন ড্যান্স উদযাপনের মঞ্চ তৈরি করে দেন রিয়াদ।
বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের তালিকায় আরও জায়গা পেয়েছেন তিনজাতি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ১০৩, নিউজিল্যান্ডের বিপক্ষে ডার্চি শর্টের ৭৬, ভারতের বিপক্ষে হেনরি ক্লাসেনের ৬৯, বাংলাদেশের বিপক্ষে দিনেশ কার্তিকের অপরাজিত ২৯ রানের ইনিংস।
এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ফখর জামানের ৯১, ইংল্যান্ডের বিপক্ষে লোকেশ রাহুলের হার না মানা ১০১, ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার অপরাজিত ১০০ ও ভারতের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ৪৬ রানের ইনিংস।
ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের তালিকায় স্থান পেয়েছেন সাকিব। গেল বছর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতানো বোলিং করেন তিনি। ওই ম্যাচে ২০ রানে ৫ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তৃতীয় বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েন সাকিব। তার কীর্তি গড়ার দিনে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।
বর্ষসেরা বোলিংয়ের তালিকায় আরও স্থান পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে শাদাব খানের ১৯ রানে ২ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন জাতি সিরিজের ফাইনালে অ্যাস্টন অ্যাগারের ২৭ রানে ৩ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভুবনেশ্বর কুমারের ২৪ রানে ৫ উইকেটের অসাধারণ পারফরম্যান্স।
এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বিলি স্ট্যানলেকের ৮ রানে ৪ উইকেট, ইংল্যান্ডের বিপক্ষে কুলদ্বীপ যাদবের ২৪ রানে ৫ উইকেট, শ্রীলংকার বিপক্ষে জো ডেনলির ১৯ রানে ৪ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে শাহীন আফ্রিদির ২০ রানে ৩ উইকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমাদ ওয়াসিমের ২০ রানে ৩ উইকেট ও ক্রুনাল পান্ডিয়ার ৩৬ রানে ৪ উইকেটের অনন্য বোলিং পারফরম্যান্স আছে এ লিস্টে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেকর্ড গড়ে জিতল রংপুর রাইডার্স পরবর্তী সংবাদ ৪শ মিটার দৌড়ে ৩২ বছরের রেকর্ড ভাঙলেন শেরপুরের…