ads

সোমবার , ২৬ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী বিশ্বকাপের আইসিসির সেরা দলে জাহানারা

খবর টি পড়েছেন : ১৫৯
নারী বিশ্বকাপের আইসিসির সেরা দলে জাহানারা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সদ্যই শেষ হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। এ আসরের ফাইনালে ইংল্যান্ডকে আট উইকেটে হারিয়ে চতুর্থবারের মত শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শেষে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১২ জনের দলে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশের জাহানারা আলম।
১২ জনের দলে সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে ভারত ও ইংল্যান্ড থেকে তিনজন করে। এবারের নারী বিশ্বকাপে চার ম্যাচে ১০ দশমিক ১৬ গড়ে ছয় উইকেট নিয়েছেন জাহানারা। তার সেরা বোলিং ফিগার ছিলো ২১ রানে তিন উইকেট।
আইসিসির বিশ্বকাপ দল: আলিসা হিলি (অস্ট্রেলিয়া), স্মৃতি মান্দানা (ভারত), এমি জোন্স (ইংল্যান্ড), হারমানপ্রিত কাউর (ভারত), দিন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), জাভেরিয়া খান (পাকিস্তান), এলিসি পেরি (অস্ট্রেলিয়া), লিগ কাসপারেক (নিউজিল্যান্ড), এনিয়া শুরুবসোল (ইংল্যান্ড), কিরস্টাই গর্ডন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত) ও জাহানারা আলম (বাংলাদেশ, দ্বাদশ খেলোয়াড়)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ শিরোপা অস্ট্রেলিয়ার পরবর্তী সংবাদ বিশ্বকাপ পর্যন্ত আপস করতে চাই না : মাশরাফি