ads

সোমবার , ১৪ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুব ফুটবলের শিরোপা আবাহনীর

খবর টি পড়েছেন : ১৫৫
যুব ফুটবলের শিরোপা আবাহনীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আবাহনী লিমিটেড। ম্যাচের সপ্তম মিনিটে জয়সূচক গোলটি করেন রিমন হোসেন।

দুপুরের বৃষ্টিতে ভিজে পানি জমে থাকা মাঠে খেলা গড়ায় বিকেল ৪-৩০ মিনিটে। শুরু থেকেই খেলায় প্রাধান্য ছিল ফরাশগঞ্জের। তরুণ ফুটবলারদের বেশ কিছু নৈপুণ্য নজর কাড়ে বৃষ্টি উপেক্ষা করেও মাঠে আসা দর্শকদের। খেলার ধারার সম্পূর্ণ বিপরীতেই ম্যাচের সপ্তম মিনিটে গোল করে আবাহনী। আবু সিদ্দিকি বাবুর লম্বা হেড পৌঁছে যায় ফরাশগঞ্জের ডি-বক্সের ভেতর। গোলরক্ষক সজিবুল ইসলাম বিভ্রান্ত হয়ে যান বলের ফ্লাইটে। তিনি এগিয়ে গিয়েছিলেন প্রথম বারপোস্টে, বল তার একটু সামনে ড্রপ করে। গোলমুখের জটলায় দ্বিতীয় বারপোস্টে ফাঁকায় দাঁড়িয়ে থাকা রিমনের নজরটা ছিল বলের দিকেই। সামনেই হাওয়ায় ভেসে আসা বলটায় মাথার আলতো টোকায় পাঠিয়ে দেন জালে। যদিও ওই গোলের প্রতিবাদ করেছে ফরাশগঞ্জ, আবেদন করেছে গোলরক্ষককে ফাউল করারও। কিন্তু আমলে নেননি রেফারি। কয়েক মিনিট দেরিতে ফের কিক-অফের মাধ্যমে শুরু হয় খেলা।

Shamol Bangla Ads

লালকুঠির ক্লাবটির ৯ নম্বর জার্সিধারী মিডফিল্ডার জীবন মিয়ার নৈপুণ্য নজর কেড়েছে বেশ। কয়েকবারই বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠেছেন, আবাহনীর রক্ষণকে পাশ কাটিয়ে উঠে বল পাঠিয়েছেন পোস্টের সামনে। কিন্তু তাঁর কোনো সতীর্থই পারেননি সুযোগগুলো কাজে লাগাতে। ফরাশগঞ্জের গোলের সুযোগ নষ্ট হয়েছে আরো। শেষ সময়ে বক্সের একদম প্রান্তসীমায় দুটো ফ্রি কিক পেয়েছিল ফরাশগঞ্জ। বক্সের ঠিক সামনেই পাওয়া ফ্রি কিকটা মানবপ্রাচীরে মেরেছেন নাঈম হোসেন, ডান দিকে কর্নার ফ্ল্যাগের কাছে পাওয়া সেটপিসটাও কাজে লাগাতে পারেননি আবু ফয়সাল আহমেদের শিষ্যরা। তাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের প্রাইজমানি পাঁচ লাখ টাকার চেকটা লালকুঠির বদলে যাচ্ছে ধানমণ্ডিতেই, বুড়িগঙ্গা পারের ক্লাবকে সন্তুষ্ট থাকতে হচ্ছে তিন লাখ টাকাতেই।

ম্যাচের সপ্তম মিনিটে রিমনের করা গোলটাই শিরোপা জিতিয়েছে আবাহনীকে। রিমনকে এনে দিয়েছে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তৃতীয় বিভাগ লিগে আরামবাগের হয়ে খেলে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন রিমন, আসরেও ফাইনালের গোলটিসহ তার দুটি গোল। আবাহনীকে শিরোপা জেতাতে পেরে,যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমির ছাত্র রিমন খুবই খুশি। আবাহনীর মতো ঐতিহ্যবাহী ক্লাবকে একটা শিরোপা জেতাতে পেরেছি, আমি গোল করে জিতিয়েছি, এটা আমার কাছে স্বপ্নের মতো।’ যুবদলের মতো একটা সময় আকাশি-নীলদের সিনিয়র দলের জার্সি এবং সেই পথ ধরে জাতীয় দলের জার্সিও গায়ে তোলার স্বপ্ন এই কিশোরের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ চলছে পরবর্তী সংবাদ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন