ads

সোমবার , ১৪ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি : মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৯২
কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি : মতিয়া চৌধুরী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যে অগ্রগতি তা কৃষির মাধ্যমেই হয়েছে। তিনি বলেন, ‘টেকসই কৃষক সংগঠন তাদের ক্ষুদ্র ও প্রান্তিক সদস্যদের বাজার, কারিগরি জ্ঞান, মূল্য সংযোজন ধারা, তথ্য এবং অর্থায়ন নাগালের মধ্যে পেতে সেবা প্রদান করতে পারে। আধুনিক কৃষির জ্ঞান বিস্তার, বাজার ও কৃষি উপকরণ নাগালের মধ্যে পেতে কৃষক সংগঠন শক্তিশালী ভূমিকা রাখতে পারে।’ তিনি ১৩ মে রবিবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর অডিটোরিয়ামে ‘মিসিং মিডল ইনিশিয়েটিভ (এমএমআই): বাংলাদেশ কৃষক সংগঠনের জন্য আর্থিক সেবা বৃদ্ধিকরণ প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই সব কথা বলেন।
‘গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম (জিএএফএসপি): মিসিং মিডল ইনিশিয়েটিভ্স (এমএমআই)’-এর অর্থায়নে ২০ কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ তিনবছর, ৫৫টি কৃষক সংগঠন-এর অংশিজন।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর এবং যুক্তরাষ্ট্রে কর্মরত জ্যেষ্ঠ কৃষি অর্থনীতিবিদ ইফতেখার মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের এফএও-এর প্রতিনিধি ডেভিড ডব্লিউ. ডুলান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারি দলের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে :… পরবর্তী সংবাদ ময়মনসিংহে হত্যা মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads