ads

সোমবার , ১৪ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে হত্যা মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

খবর টি পড়েছেন : ১৫৫
ময়মনসিংহে হত্যা মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহ শহরে ইলেকট্রিক মিস্ত্রি পিউ বাবু হত্যা মামলার প্রধান আসামি সারফান ইসলাম পুলিশের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ১৩ মে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় ওই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান। সারফান ইসলাম ময়মনসিংহ শহরের বাসিন্দা।
সোমবার সকালে গণমাধ্যমকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত ২১ এপ্রিল সন্ধ্যায় শহরের কলেজ রোড রেললাইন এলাকায় ইলেকট্রিক মিস্ত্রি পিউ বাবুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সারফানসহ কয়েকজনকে আসামি করে মামলা হয়। সারফানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। পিউ বাবু হত্যার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
‘গত রবিবার দিনের বেলায় শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান ও গোয়েন্দা পুলিশের একটি দল সারফানকে ঢাকা থেকে গ্রেফতার করে। পরে তাঁকে ময়মনসিংহ এনে জিজ্ঞাসাবাদ করা হয়।’
ডিবি ওসি দাবি করেন, ‘সারফানের তথ্য অনুযায়ী, রাতেই তাঁকে নিয়ে এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে তিনকোণা পুকুরপাড়ের অনন্যা আবাসন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একই মামলার পলাতক আসামি রাজিবসহ অজ্ঞাতনামা ৮/১০ জন পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।’
পালাতে গিয়ে সারফান গুলিবিদ্ধ হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছে বলে দাবি করেন ওসি। তিনি আরও জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি : মতিয়া চৌধুরী পরবর্তী সংবাদ বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ চলছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads