
শ্যামলবাংলা ডেস্ক : ২১ মার্চ বুধবার সকালে ভারতে পাচারের সময় বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে ২০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। ওই সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি। আটক সোনার মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, সাদিপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোলের সাদিপুর সীমান্তে অভিযান চালান। ওই সময় সেখান থেকে ২০টি সোনার বার জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

আটককৃত সোনার বারগুলো বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।









