ads

শনিবার , ১৭ মার্চ ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টাইগারদেরকে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা

খবর টি পড়েছেন : ১৫৬
টাইগারদেরকে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দুর্দান্ত ছক্কায় অবিস্মরণীয় জয়ের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ দল। এবার তাদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিলেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। ১৭ মার্চ শনিবার সকালে কলম্বোতে তিনি ওই ঘোষণা দেন। রবিবার ফাইনালে ভারতের বিপক্ষে জিতলে পুরস্কারের টাকার অঙ্ক আরও বাড়বে বলে জানান পাপন।
অবিস্মরণীয় জয়ের পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়া দেশ ও বিদেশের অনেক নামিদামি ব্যক্তিত্ব বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
মাহমুদুল্লাহ রিয়াদের ছক্কায় শেষ পর্যন্ত যে জয়টি এসেছে, তা কেবল একটি জয় ছিল না! তা ছিল ভেতরে পুষে রাখা বহুদিনের যন্ত্রণা ও ক্ষোভ থেকে ‘বিষ’ হয়ে ওঠা সাপের ছোবল। ম্যাচ শেষে যার প্রতিটি ছোবলে নীল হয়েছে শ্রীলংকা।
শুক্রবার কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলংকাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে ওঠেছে বাংলাদেশ। লংকার সামনে জয়ের জন্য যে ক্ষুুধার্ত বাংলাদেশকে দেখা গেছে, তারা উপহার দিয়েছে এমন এক অবিস্মরণীয় সমাপ্তির ম্যাচ, যাকে অভিহিত করা যায় ২০১৬ বিশ্বকাপ ফাইনাল-পরবর্তী সেরা টি২০ হিসেবে। আর কলম্বোয় টগবগে এই বাংলাদেশই রবিবার ভারতের বিপক্ষে ফাইনালে লড়বে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাহমুদ উল্লাহ ম্যাজিকে নিদাহাস ট্রফির ফাইনালে টাইগাররা পরবর্তী সংবাদ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলের স্বীকৃতিপত্র পেল বাংলাদেশ