ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল

খবর টি পড়েছেন : ১৯১
রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ৩টার দিকে খালেদা জিয়ার আইনজীবী দলের সদস্য ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আপিল আবেদন জমা দেন।
নথিপত্রসহ ১২২৩ পৃষ্ঠার ওই আবেদনে আপিল দায়েরকারী আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খানের নাম রয়েছে। সাজার রায়ের বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে আবেদনে খালেদার জিয়ার খালাস চাওয়া হয়েছে।
এর আগে সোমবার বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামানের কার্যালয় থেকে মামলার রায়ের সার্টিফায়েড কপি বা অনুলিপি নেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিঞা।
গত ৮ ফেব্রুয়ারি এই মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা করেন বিশেষ জজ আদালত-৫। এ ছাড়া খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। রায়ের দিন ৬৩২ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়েন আদালত। রায়ের অনুলিপি এক হাজার ১৭৪ পৃষ্ঠার।
দুর্নীতির ওই মামলার রায়ের পর থেকে নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গৌরীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ পরবর্তী সংবাদ পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে : অতিরিক্ত আইজিপি…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads