ads

সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমার সন্তান জয়ের কারণেই সংসার ভেঙেছে : অপু বিশ্বাস

খবর টি পড়েছেন : ১৫৪
আমার সন্তান জয়ের কারণেই সংসার ভেঙেছে : অপু বিশ্বাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান-অপু বিশ্বাস জুটির দাম্পত্য জীবনে ভাঙন শুরু। যার চূড়ান্ত পরিণতি পাবে আগামী ২২ ফেব্রুয়ারি। সংসারের ভাঙন নিয়ে নিয়ে শাকিব-অপু পরস্পরকে দোষারোপ করেছেন। তবে অপু বিশ্বাস এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ ভাঙনের জন্য সন্তানের জন্মকেই দায়ী করেছেন।
অপু বিশ্বাস বলেন, এখন আর বলতে দ্বিধা নেই যে, আমার সন্তান জয়ের কারণেই সংসার ভেঙেছে। এই সত্য এখন বাংলাদেশের মানুষ জানে। শাকিব কখনো চায়নি আমার সন্তানের জন্ম হোক।
তিনি আরও বলেন, সন্তান বিষয়ে শাকিব আমাকে বারবার বলেছে সন্তান নিলে ডিভোর্স। এই ডিভোর্সের কোনো পরোয়া আমি করিনি। আমি আমার সন্তানের মুখ দেখতে চেয়েছি। ভেবেছি সন্তান এলে সব ঠিক হয়ে যাবে। শাকিবও সব মেনে নেবে। কিন্তু সেটা হল না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝড় তোলা সেই প্রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ পরবর্তী সংবাদ ৩ কোটি টাকায় নিলাম হয়েছিল দেবদাসের মাধুরীর লেহেঙ্গা