ads

রবিবার , ৫ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্বিতীয় দফার অবরোধে রাজধানীতে যান চলাচল বেড়েছে

খবর টি পড়েছেন : ৪১৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপি ও অন্যান্য সমমনা দলের ডাকে চলছে ৪৮ ঘণ্টার (৫ ও ৬ নভেম্বর) সর্বাত্মক অবরোধ। এটি দ্বিতীয় দফার অবরোধ। এর আগে গত ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর একই কর্মসূচি পালন করা হয়। প্রথম দফায় রাজধানীতে যান চলাচল কম থাকলেও দ্বিতীয় দফার প্রথম দিন রবিবার যান চলাচল বেড়েছে।

Shamol Bangla Ads

কর্মস্থল খোলা থাকায় মানুষ কষ্ট করে হলেও কর্মস্থলের দিকে ছুটছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আলম হোসেইন। তাঁর অফিস বসুন্ধরায়, তিনি থাকেন রামপুরায়। তিনি বলেন, ‘বেসরকারি চাকরি আমাদের। এক দিন না গেলে শত জবাবদিহি করতে হয়। তাই যানবাহনের যতই সংকট থাকুক, বের হতেই হয়।’ রিকশাচালক জামাল উদ্দিন বলেন, আগের তিন দিনের অবরোধে বাস চলাচল আরও কম ছিল।

এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশার চলাচলও বেড়েছে। রাজধানীর ফার্মগেট, মগবাজার, শাহবাগ, জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, বাংলামোটর ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ আগের তুলনায় সড়কে বেশি বের হয়েছেন। তবে বাসে আগুনের আতঙ্কের কারণে যাত্রীরা সতর্ক রয়েছেন। বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে চলাচলের ক্ষেত্রে তাঁরা জানালা বন্ধ করে রাখছেন।

Shamol Bangla Ads

তবে রাজধানীতে যান চলাচল বাড়লেও ঢাকা থেকে দূরপাল্লা ও আন্তজেলার বেশির ভাগ বাস আজও চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সময়সূচি অনুযায়ী সব ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সদরঘাটে সকাল থেকেই ছেড়ে গেছে লঞ্চ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিচারপ্রার্থীদের সঠিক বিচারিক সেবা প্রদান করতে হবে :… পরবর্তী সংবাদ সৌদি আরব গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads