ads

বৃহস্পতিবার , ৩০ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অলিম্পিকে নেইমারদের দল ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৩০, ২০১৬ ২:৫৬ অপরাহ্ণ

Brazil-স্পোর্টস ডেস্ক :  প্রত্যাশিত ভাবেই নেইমারকে অধিনায়ক করে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া রিও অলিম্পিকের আসরে খেলবেন বার্সেলোনার তারকা এই স্ট্রাইকার।

Shamol Bangla Ads

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার আসরে খেলা হয়নি নেইমারের। দলও ছিটকে পড়েছিল গ্রুপপর্ব থেকেই। বার্সা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আলোচনা করে নেইমারকে কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলার অনুমতি দেয়নি। তবে, কাতালান ক্লাবটি তাকে অলিম্পিকে খেলার অনুমতি দিলে দেশের জার্সি গায়ে বিশ্বকাপের পর দেশের মাটিতে আবারো নামতে যাচ্ছেন ২৪ বছর বয়সী নেইমার।

অলিম্পিক ফুটবলের নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ বয়সের খেলোয়াড়দের সঙ্গে তিনজন সিনিয়র ফুটবলার অংশ নিতে পারেন। ব্রাজিলের ঘোষিত দলে নেইমার ছাড়া সিনিয়র বাকি দু’জন হলেন পালমেইরার গোলরক্ষক ফার্নান্দো প্রাস (৩৭ বছর) এবং বায়ার্ন মিউনিখের দগলাস কস্তা (২৫ বছর)।

Shamol Bangla Ads

বার্সার হয়ে খেলা নেইমারের ক্লাব সতীর্থ রাফিনহা, পিএসজিতে খেলা ডিফেন্ডার মারকুইনহোস, শাখতার দোনেস্কের ফ্রেড রয়েছেন এই দলে। কোপা আমেরিকার দলে শুরুতে ডাক পেয়ে চোটের কারণে পরে খেলতে পারেননি রাফিনহা।

আগামী ০৫ আগস্ট থেকে শুরু হবে অলিম্পিকের জমজমাট আসরটি। তবে ফুটবলের লড়াই শুরু হয়ে যাবে তার আগের দিন (০৪ আগস্ট)।

ব্রাজিল অলিম্পিক দল:

গোলরক্ষক: ফার্নান্দো প্রাস, উইলসন।
ডিফেন্ডার: মারকুইনহোস, লুয়ান (১), রদ্রিগো কায়ো, জেকা, উইলিয়াম এবং দগলাস সান্তোস।
মিডফিল্ডার: থিয়াগো মাইয়া, রদ্রিগো দুয়ারাডো, ফ্রেড, রাফিনহা, ফিলিপ আন্ডারসন।
ফরোয়ার্ড: নেইমার, দগলাস কস্তা, গ্যাব্রিয়াল জেসাস, গ্যাব্রিয়াল বারবোসা এবং লুয়ান (২)।

Need Ads