ads

শনিবার , ১১ জুন ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামীকাল পাঁচ বছরে পা দিচ্ছে জিটিভি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১১, ২০১৬ ৩:১৬ অপরাহ্ণ

Gtv-5thবিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড ‘জিটিভি’। আগামীকাল ১২ জুন রবিবার পথচলার ৪ বছর পূর্ণ করে ৫ম বর্ষে পদার্পণ করবে চ্যানেলটি।

Shamol Bangla Ads

বর্ষপূর্তিতে জিটিভি আসছে নতুন রূপে, নতুন উদ্যমে। ইতোমধ্যেই ভিন্ন মাত্রার খেলাধুলাকেন্দ্রিক আয়োজন এবং অত্যাধুনিক সম্প্রচার প্রযুক্তির সমন্বয়ে দর্শকদের হৃদয়ে অন্যরকম জায়গা তৈরি করেছে জিটিভি।

‘সবার আগে দর্শক’- এই লক্ষ্যে জিটিভি বাংলাদেশের ইলেক্ট্রনিক মিডিয়ার ইতিহাসে বিরল এবং ভিন্নধর্মী পরিকল্পনা হাতে নিয়েছিল গত বছর। ওই বছর একাধিক পরামর্শক, গবেষক এবং সৃজনশীল প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নানা শ্রেণি পেশার দর্শকদের সঙ্গে একান্ত পর্যালোচনা করে তাদের চাহিদা ও সময়ের গুরুত্বকে মাথায় রেখে জিটিভি নিজেকে সাজায় সম্পূর্ণ নতুন ভাবে। ‘প্রতিটি দর্শককে প্রাধান্য, সবার জন্য সাজানো’ -এই মর্মে নতুন লোগো, চ্যানেলের সম্পূর্ণ পরিবর্তিত রূপ আর দর্শকদের সুবিধা অনুযায়ী বিভিন্ন বিষয়ভিক্তিক অনুষ্ঠানের পসরা নিয়ে হাজির ছিল চ্যানেলটি। আর ঈদে চ্যানেলটির ‘ব্রেক ফ্রি ঈদ আয়োজন’ ছিল দেশের টেলিভিশনের ইতিহাসে যুগান্তকারী এবং ঐতিহাসিক উদ্যোগ। যা সমাদৃত হয় সব শ্রেণির দর্শক মহলে।

Shamol Bangla Ads

সেই ধারাবাহিকতায় এবারের বর্ষপূর্তি উপলক্ষে জিটিভি দিনব্যাপী আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। এর আগে ১১ জুন দিবাগত রাত ১২টায় জিটিভির সকল কর্মকর্তা-কর্মচারী এবং দেশের বরেণ্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত থেকে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। ১২ জুন সকাল ৭টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে ‘ফিরে দেখা জিটিভি’। সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত বিশেষ বাংলা ছায়াছবি ‘প্রেমিক নাম্বার ওয়ান’। বিকেল ৩টায় প্রচার হবে জি কিডস, সালতামামি স্পোর্টস জার্নি।

রাত ৮টায় প্রচার হবে বিশেষ গেম শো আজকের অনন্যা। এতে অংশগ্রহণ করেছেন- সামিয়া আফরিন, মারিয়া নূর, শ্রাবণ্য তৌহিদা এবং সাবরিনা মেহেক। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে জিটিভি সালতামামি ।

খেলা, দুপুরের বাংলা চলচ্চিত্র, বিকেলের কার্টুন, সন্ধ্যায় নাটক আর রাতে খবরের কাগজ নিয়ে টক শো, স্পোর্টস, বিজনেস, বিনোদন ইত্যাদি নিয়ে জিটিভি হাজির হচ্ছে দর্শকদের সামনে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads