ads

শনিবার , ২৯ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা জরুরি: ভারতীয় হাইকমিশনার

খবর টি পড়েছেন : ৩৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ২৭ জুন বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

ভারত সরকারের উদ্যোগে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিক্যাব)- সদস্যদের জন্য আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রেক্ষাপটে ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের সঙ্গে একটি বিশেষ মিথষ্ক্রিয়ামূলক অধিবেশনের আয়োজন করে। ২০ জন ডিক্যাব সদস্যের প্রথম ব্যাচ ২০২৪ সালের মে মাসে এক সপ্তাহব্যাপী কার্যক্রমে ভারত সফর করেন।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ডিক্যাব সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে দুই দেশের যৌথ ইতিহাস ও সংস্কৃতির ভিত্তিতে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গণমাধ্যম একটি সেতু হিসেবে কাজ করে, যা আমাদের জনগণকে সংযুক্ত করে। সংলাপকে সহজতর করে এবং বোঝাপড়ার উন্নয়ন ঘটায়।

Shamol Bangla Ads

হাইকমিশনার দুই দেশের গণমাধ্যমের মধ্যে ঘনিষ্ঠ সম্পৃক্ততার গুরুত্ব, যৌথ মূল্যবোধ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্বকারী ভারত-বাংলাদেশ অংশীদারত্বের ক্ষেত্রে একটি ইতিবাচক আখ্যান রচনায় গণমাধ্যমের অবদানের ওপর জোর দেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ডিক্যাব সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি ভারত ও বাংলাদেশের মধ্যে বহুমুখী সক্ষমতা-বিনির্মাণ বিষয়ক বিনিময় কার্যক্রমের দীর্ঘকালীন ঐতিহ্যের অংশ।

অনুষ্ঠানে ডিক্যাব সদস্যরা তাদের ভারত সফরের অভিজ্ঞতা, ভারত ও ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে সফরটির ইতিবাচক ভূমিকা তুলে ধরেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেঙ্গু: তিন বিভাগে ৮৫ শতাংশ রোগী পরবর্তী সংবাদ বে-টার্মিনাল প্রকল্পে ৬৫০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads