ads

শনিবার , ২৩ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোমস্তাপুরে বিএনপি-জামায়াতের বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০১৩ ১২:৫৫ অপরাহ্ণ

gomastapur pic 23-11-2013নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি-জামায়াত। ২২ নভেম্বর শুক্রবার বিকেলে বিএনপির একটি মিছিলটি রহনপুর ডাকবাংলো মোড় থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রহনপুর খোয়ারমোড়ে পথ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুল¬াহ আহম্মদ, জেলা বিএনপির সদস্য এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি প্রমূখ। এছাড়া গোমস্তাপুর ইউনিয়নের বিএনপি জামায়াত সন্ধায় গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি মিছিল বের করে গোমস্তাপুর বাসষ্ট্রান্ডে পথসভা করে। এ সময় বক্তব্য উপজেলা জামায়াতের সেক্রেটারী তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর ইউপি বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, গোমস্তাপুর ইউপি জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান, জেলা জিয়া মঞ্চের যুগ্ন আহ্বায়ক সোহেল রানা আর্জেন্ট প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!