ads

সোমবার , ৬ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৬, ২০১৬ ২:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ জুন রবিবার জেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। ওইসব কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। পরে এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, সহকারী বন সংরক্ষক আব্দুল ওয়াদুদ ভূইয়া, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আতাউর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন প্রমুখ।
এদিকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, স্বেচ্ছাসেবী প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনসহ ৬টি সংগঠনের উদ্যোগে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ।
এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম লোকমান ও শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম রিয়াজুল হাসান। আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সজল বৈদ্য, জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, শাইনের নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান, কবি তালাত মাহমুদ, শিশু সংগঠক আলমগীর হোসেন, শিশু ফোরামের সাধারণ সম্পাদক তনুশ্রী সরকার প্রমুখ।
বৈঠকে প্রধান অতিথি এ এইচ এম লোকমান বলেন, ‘মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু এই মানুষই আবার অনেক ইতিবাচক ও নেতিবাচক কাজ করে থাকেন। তাই মানুষ সৃষ্টি ও ধ্বংস- এই দুদিক থেকেই শ্রেষ্ঠ। সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা কোন নেতিবাচক কাজ করতে চাই না। আমরা সুন্দর পরিবেশ চাই, সুন্দর জীবন চাই। তাই আসুন দেশের সকল বন্যপ্রাণী ও বৃক্ষরাজি রক্ষার জন্য আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দেশকে একটি দূষণমুক্ত সবুজ দেশ হিসেবে গড়ে তুলি।’ পরে আয়োজক সংগঠনের উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।

Need Ads