ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবুগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের অষ্টমী স্নান সমাপ্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ৭:৫৪ অপরাহ্ণ
বাবুগঞ্জে হিন্দু ধর্মালম্বীদের অষ্টমী স্নান সমাপ্ত

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : হিন্দু সম্প্রদায়ের অন্যতম স্থান বরিশালের বাবুগঞ্জের মাধবপাশার দূর্গাসাগরে সোমবার সকাল থেকে শুরু হয়ে সন্ধা পর্যন্ত চলে হিন্দু ধর্মালম্বীদের অষ্টমী স্নান উত্সব।

Shamol Bangla Ads

প্রায় ২ শতাব্দী ধরে চলে আসা প্রতিবছরের ন্যায় এবারও জগতের যাবতীয় সংকীর্নতা ও পঙ্কিলতার আবর্তে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় হিন্দু পূণ্যার্থীদের দূর্গা সাগরে স্নান উৎসবে যোগ দিতে আসেন ভারত নেপালসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষ।
গতাকাল সোমাবর ভোর রাত থেকেই হাজার হাজার মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে দূর্গা সাগর পাড়। এ উপলক্ষে এ এলাকায় বিশাল স্থান জুড়ে বসেছে মেলা- মহা মেলা। হিন্দু পূণ্যার্থীরা ৮ টি ঘাটে স্নান সম্পন্ন করেন। তিথি অনুযায়ী স্নানের লগ্ন শুরু হয় ভোর রাত থেকে এবং শেষ হয় সন্ধার পর। হিন্দু পূন্যার্থীরা গঙ্গাদেবীর চরনে আত্মসমর্পন করে পূজা,অর্চনা ও প্রার্থনা সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাপ মুক্তির বাসনার স্নান সমাপ্ত করে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই দূর্গা সাগরে গোসল করে পাপ থেকে মুক্তি লাভের আশায় প্রতি বছরই বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মালম্বীরা এখানে আসেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!