ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেপালের বিপক্ষে বিকেএসপি’র যুবাদের সিরিজ জয়

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৪, ২০১৬ ৫:২৮ অপরাহ্ণ

walton-l20160524112439

Shamol Bangla Ads

স্পোর্টস রির্পোটার : এক ম্যাচ হাতে রেখেই নেপালের গ্রেট হিমালয়ান ক্রিকেট একাডেমীর অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে বিকেএসপি।

মঙ্গলবার নেপালের একাডেমী টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ৩৯ ওভারে ৯৪ রানে অল আউট হয়ে যায় তারা। সফরকারী দলের রোশন সর্বোচ্চ ৭০ বলে ৩৩  রান করেন । অপর দিকে ৫.২ ওভারে ১৩ রানে ৪ উইকেট নিয়ে সফরকারী দলের ব্যাটিং লাইন আপে ধস নামান বিকেএসপি’র জিদনি।

Shamol Bangla Ads

৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ ওভারে ৩ উইকেটে জয়ের লক্ষে পৌঁছে যায় বিকেএসপি। দলের জিসান ৬৬ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। এর আগে বিকেএসপি ৪ ম্যাচের মধ্যে ৩ টিতে জয়লাভ করে এবং ১টি বৃষ্টির করেনে পরিত্যাক্ত হয় ।

দলটির দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন আক্তার ইমাম সোহেল আনোয়ার ডিয়ার ও কোচের দায়িত্বে ছিলেন এস এম আসাদুল হক টুলটুল। পক্ষান্তরে নেপাল একডেমি দলের কোচ-কাম ম্যানেজার ছিলেন সুদীপ শরমা । আগামী ২৫ মে নিয়ম রক্ষার শেষ সীমিত ওভারের ম্যাচটি বিকেএসপি’র ২নং ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!