ads

বৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপহার পেলেন ময়মনসিংহের ৭৫ সাংবাদিক

করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ময়মনসিংহের ৭৫ জন সাংবাদিক পেয়েছেন ১০ হাজার করে টাকা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে থেকে এই অর্থ সহায়তা দেয়া হয়েছে। ২৫ আগষ্ট বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, সাংবাদিকরা করোনাকালে সামনের সাড়িতে থেকে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর এই উপহার পাওয়া প্রমাণ করে যে, সরকারের সবদিকে নজর আছে। সরকার সবার জন্যেই কাজ করছে।

জেলা প্রশাসন আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এজেড এম ইমাম উদ্দিন মুক্তা ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, এএইচ এম মোতালেব, অমিত রায় ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

Need Ads