ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনন্য উচ্চতায় মেসি

খবর টি পড়েছেন : ১৬৫
অনন্য উচ্চতায় মেসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

messi-s

Shamol Bangla Ads

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জিততে পারেননি কিন্তু ক্লাব ফুটবলে মেসি যে অন্য সবার থেকে সেরা সেটিতে হয়ত ফুটবল বোদ্ধারাও দ্বিমত পোষণ করবেনা। কোপা দেলরের ফাইনালে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ২৮ তম কোপা শিরোপা জেতে বার্সেলোনা।  ম্যাচে গোল না পেলেও তার সহযোগিতাতেই আসে দুটি গোল। ব্যক্তিগত রেকর্ডেও তিনি ছাড়িয়ে গেলেন ফুটবল কিংবদন্তি পেলেকে।ইয়হান ক্রুইফ, পেলে, ম্যারাডোনার মত ফুটবলারকে টপকে সবথেকে বেশি ট্রফি জয়ের স্বাদ পেলেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার মেসি। কোপা দেলরের ট্রফি জয়ের মাধ্যমে ৩০টি ট্রফি জিতে অনন্য রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার। যেখানে পেলের শিরোপা সংখ্যা ছিল ২৯টি।মেসির ৩০টি শিরোপার ভেতর ক্লাবের হয়েই রয়েছে ২৮টি। মাত্র ২৮ বছর বয়সে একটি ক্লাবের হয়ে ২৮টি শিরোপা জেতাটাও একটি রেকর্ড বটে। বার্সেলোনার জার্সি গায়ে ৮টি লা লিগা শিরোপা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ৬টি স্প্যানিশ সুপার কোপা, ৪টি কোপা দেল রে, ৩টি ইউরোপিয়ান সুপার কাপ এবং ৩টি ক্লাব বিশ্বকাপের ট্রফি রয়েছে।এছাড়া জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং অলিম্পিকে সোনা জিতেছিলেন মেসি। এতকিছু জয়ের পরেও মেসির অপূর্ণতার তালিকায় রয়ে গেছে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা। আর্জেন্টিনার প্রধান দলের হয়ে এখন পর্যন্ত কোন শিরোপার মুখ দেখেননি মেসি। অবশ্য এদিক দিয়ে তিনটি বিশ্বকাপ জিতে অনেক এগিয়ে রয়েছেন পেলে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পৃথিবীর মায়া ত্যাগ করলেন ‘সাপ্তাহিক বেগম’ এর সম্পাদক… পরবর্তী সংবাদ ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান রওশনের