ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে প্রাণী বৈচিত্র্য রক্ষায় গতি ফিরে আসছে না স্বেচ্ছাসেবী দলের

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৩, ২০১৬ ২:১৬ অপরাহ্ণ

Sechasebiঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বন ও প্রাণী বৈচিত্র্য রক্ষায় গতি ফিরে আসছে না স্বেচ্ছাসেবী দলের। সরকারের সু-দৃষ্টির অভাবে এ কর্মকান্ড মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।
জানা যায়, গারো পাহাড়ের বন ও প্রাণী বৈচিত্র্য রক্ষাসহ বন্যহাতির কবল থেকে জানমাল রক্ষায় ওই স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়। ১০ জন করে দলবেঁধে এরা পাহারা দেয়। রাতে জনবস্তিতে হাতির তান্ডব শুরু হলে তারা হর্ণ বাজিয়ে সতর্ক সংকেত দেন। তখন গ্রামবাসীরাও একত্রিত হয়ে তাদের সাথে হাতি তাড়ানোর কাজে অংশ নেন। এছাড়া গারো পাহাড়ের বনজ সম্পদ ও প্রাণী বৈচিত্র্য রক্ষায় তাদের রয়েছে অগ্রণী ভূমিকা। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বন অধিদপ্তরের পক্ষ থেকে এ স্বেচ্ছাসেবী দলের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। গারো পাহাড়ের হাতিবাগার থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত ৩৩০ জন স্বেচ্ছাসেবী রয়েছে। তাদের প্রশিক্ষণ দিয়ে প্রতি গ্রুপে ১০ জন করে ৩০টি গ্রুপে কর্মকান্ড চালানো হচ্ছে। বন অধিদপ্তরের পক্ষ থেকে তাদের পোষাক, জুতা, টর্চলাইট ও ছাতা দেয়া হয়েছে। এছাড়া তাদের আর কিছুই দেয়া হয়নি। সরকারের এ উদ্যোগ একটি মহতী উদ্যোগ। কিন্তু সরকারের সু-দৃষ্টির অভাবে এ উদ্যোগ পুরোপুরি সফল হচ্ছে না।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা কবীর হোসেন বলেন, গত প্রায় ১ বছর থেকে এ স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। এতে সুফলও পাওয়া গেছে। গজনী ইউআরটি টিম লিডার আব্রাহিম সাংমা, হালচাটি ইউআরটি টিম লিডার অমল কুমার সরকার, গান্ধিগাঁও ইউআরটি টিম লিডার মমতাজ আলী জানান, আমরা স্বেচ্ছাসেবী হিসেবে দলে যোগ দিয়েছি। কিন্তু¡ সঠিকভাবে দায়িত পালন করতে গেলে অন্যকিছু করে জীবিকার্জনের সময় হয়ে উঠে না। তাদের দাবী সরকার তাদের প্রতি সু-দৃষ্টি দিলে তাদের দায়িত্ব পালনে পিছুটান থাকবে না। এতে সরকারের উদ্দেশ্য পুরোপুরি সফলের পাশাপাশি আমাদের জীবিকায়নেরও একটি বিহিত হতো। ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা শ্রী গোবিন্দ্র রায় বলেন, এদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বনের অংশীদার করা হবে।

Need Ads