ads

সোমবার , ১৬ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইনজীবী হলেন শেরপুরের মহিলা এমপি শ্যামলী

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ১৬, ২০১৬ ২:৫২ অপরাহ্ণ

Fatematujjohura Shamolyস্টাফ রিপোর্টার : শেরপুরের আওয়ামী লীগ দলীয় (সংরক্ষিত ৩২১ আসন) এর এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী এবার আইনজীবী হলেন। ১৪ মে প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভূক্ত হয়েছেন। খুব শীঘ্রই তিনি নিজ জেলা শেরপুর বারে যোগদান করবেন- এমনটাই শোনা যাচ্ছে।
জানা যায়, শেরপুরের বিশিষ্ট প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজার একমাত্র কন্যা ফাতেমাতুজ্জহুরা শ্যামলী একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৯৫ সনে এসএসসি (বিজ্ঞান) ও ১৯৯৭ সনে এইচএসসিতে (মানবিক) প্রথম বিভাগে পাস করেন। এরপর তিনি ঢাকার ইডেন কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগে অনার্সসহ ২০০৬ সালে দ্বিতীয় বিভাগে মাস্টার্স পাস করেন। কলেজ জীবন থেকেই তিনি পিতার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। শেরপুর সদরের ভীমগঞ্জ এলাকায় আতিউর রহমান মডেল কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি প্রতিষ্ঠাতা প্রভাষক হিসেবে যোগদান করেন এবং কয়েক বছর সফলতার সাথে ওই দায়িত্ব পালন করেন।
শেরপুর জেলা যুব মহিলা আওয়ামী লীগ গঠিত হলে তিনি ওই কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব নিয়ে বিএনপি-জামায়াত জোটবিরোধী আন্দোলনে অংশ নেন। ফখরুদ্দিন-মইনের তত্বাবধায়ক সরকারের কঠিন সময়েও তিনি রাজনীতির মাঠে ছিলেন। ২০১৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৃতীয় দফায় দশম জাতীয় সংসদে তিনি শেরপুর অঞ্চল থেকে প্রথমবারের মতো (সংরক্ষিত ৩২১ আসন) এর এমপি নির্বাচিত হন। এরপর তিনি একজন সফল শিল্প উদ্যোক্তা হিসেবে শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জেলা ট্রাংক-ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি, তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ আরিফ রেজা তার অনুজ।
আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, বিলম্বে হলেও প্রয়াত বাবা সেলিম রেজার মনের ইচ্ছেটির প্রতিফলন ঘটাতে পারায় আজ আমি আনন্দিত। তিনি জানান, ভবিষ্যতে ব্যারিস্টার হওয়ার আগ্রহ রয়েছে। এজন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানে ‘বার এট ল’ কোর্স করছি। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

Need Ads